শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে দলটির আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাইবাছাই পর এ সিদ্ধান্ত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।

ইউনুচ আলী বলেন, ‘সব কাগজপত্র ঠিক থাকায় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় জামায়াত আমির মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।’

একই আসনে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন, বাংলাদেশ জাসদ প্রার্থী মো. আশফাকুর রহমান, জনতার দল প্রার্থী খান শোয়েব আমানউল্লাহ ও গণফোরাম প্রার্থী একেএম শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে সিপিবি প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা১৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৯ জন। এর মধ্যে ৫ জনের বৈধ, ৩ জনের বাতিল ও একজনের মনোনয়নপত্র স্থগিত রয়েছে।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More