দীপ্ত নিউজ
চাকরি

ঢাকায় প্রায় দেড় লাখ টাকা বেতনে চাকরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় প্রায় দেড় লাখ টাকা বেতনে চাকরি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল ঢাকায় প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার, স্টেপ।

পদের সংখ্যা: এক।

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং ম্যানেজারিয়াল পদে অন্তত ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডিআরআর ও সিসিএ এবং হিউম্যানিটারিয়ান রেসপন্স প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এমএস অ্যাকসেস, এমএস এক্সেল ও পিপিটির কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ১ লাখ ২৯ হাজার ৪০ থেকে ১ লাখ ৪১ হাজার টাকা। এ ছাড়া স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, জীবন বিমাসহ অন্যান্য সুবিধা আছে।

যেভাবে আবেদন : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৩

 

আফ/দীপ্ত নিউজ