ঢাকায় নারীদের জন্য চালু ‘পিংক বাস’, চলবে ১০ রুটে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নারীদের যাতায়াত সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ঢাকার সড়কে পিংক কালার ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বিআরটিসি।

নারীদের যাতায়াত সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ঢাকার সড়কে পিংক কালার ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। পিংক কালার এ বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন করেছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ ১০টি রুটে পিংক বাসসার্ভিস চালু করছে বিআরটিসি। সপ্তাহে ৫ দিন বাসগুলো চলাচল করবে। এসব বাস নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলামতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টারমতিঝিল, মিরপুর১০মতিঝিল, মিরপুর১২মতিঝিল, আব্দুল্লাহপুরকোয়ার্টারজিপিও, মিরপুরমতিঝিল এবং মোহাম্মদপুরমতিঝিল রুটে চলবে। পাশাপাশি গাজীপুরবিমানবন্দর রুটেও বিশেষ বাস পরিচালনার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা শহরে ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রাম জেলায় একটি রুটে ২টি বাস এবং বগুড়া জেলায় দুটি রুটে ২টি বাসসহ মোট ১৪টি বাস ১৩টি রুটে চলাচল করবে।

তিনি আরও বলেন, আগামী দিনে এই রুট আরও প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশ তারা পাচ্ছে, সেটা আরও উত্তরোত্তর সমৃদ্ধ করা হবে।

উল্লেখ্য, রাজধানীর বাইরে বগুড়া জেলার শেরপুরমাটিডালি রুটে ২টি এবং চট্টগ্রাম জেলার কালুরঘাটপতেঙ্গা রুটে ২টি বাস চলবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More