শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ড. ইউনূসের জন্য প্রস্তুত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ড. ইউনূসের জন্য প্রস্তুত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাক‌বেন ড. মুহাম্মদ ইউনূস। তার জন্য প্রস্তুত করা হচ্ছে এই রাষ্ট্রীয় অতিথি ভবন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য চল‌ছে যমুনায় সাজানো–গোছানোর কাজ।

জানা গেছে, ভেতরে আসবাবপত্র নতুনভাবে বসানো হচ্ছে। এই কাজগুলো করছে গণপূর্ত অধিদফতর (পিডব্লিউডি)।

প্রধান উপদেষ্টার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখা থেকে, রাষ্ট্রীয় অতিথি ভবন–যমুনা বরাদ্দ দেওয়া হয়েছে। রাতে বঙ্গভবনে শপথ গ্রহণের পর সেখানেই যাবেন তিনি।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।