শিরোনাম
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৭৪ পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ রিজওয়ান-সাইম-মাসুদ পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রতাশা পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনার নামে ‘চিঠি’, যা লেখা আছে সেন্টমার্টিনে আটকা পড়া সাড়ে ৩০০ পর্যটক টেকনাফ ফিরলেন ট্রলারে ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন ‘লাস্ট স্টেজে’! ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, ২৪ ঘণ্টায় রেকর্ড ২২ মিলিমিটার ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জ বিএনপি পাওয়ারে গেছে বিধায়ই আমি ভিসি হয়েছি: জবি উপাচার্য সশস্ত্র বাহিনী দিবস: বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৭৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৭৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনা বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং বরিশাল বিভাগে ১৪৫ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় তিনজনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে দেশে মোট ৫১৬ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশে এ বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৫ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।

২০২৫ সালে দেশে মাট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।