পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৪ শাবান ১৪৪৭ হিজরি) দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদ্যাপিত হবে।
শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬)- এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ সন্ধ্যা ৬ থেকে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব প্রকার আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো, বিস্ফোরক দ্রব্য ক্রয়–বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো।
নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ)।
এসএ