শনিবার, মার্চ ২৮, ২০২৬
শনিবার, মার্চ ২৮, ২০২৬

ট্রেনে কাটা পড়ে প্রাণ হারানো ৫ জনের দাফন সম্পন্ন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের নিচে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ নিহত পাঁচজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিহতদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের বাড়িতে আনা হয়। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। একই পরিবারের একাধিক সদস্যসহ পাঁচজনের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক।

জানা গেছে, নিহতরা সবাই দরিদ্র পরিবারের গার্মেন্টস শ্রমিক ছিলেন। ঈদের ছুটি শেষে ধাপেরহাট বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। পথিমধ্যে বহনকারী বাসটির তেল শেষ হয়ে গেলে সন্ধ্যার দিকে তারা সড়কের পাশে নেমে পড়েন। পরে অসতর্কভাবে রেললাইনের ওপর বসে কথা বলার সময় হঠাৎ দ্রুতগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এসে পড়লে সরে যাওয়ার আগেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা।

আতোয়ার রানা

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More