শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
খেলা

ট্রাম্প ভবনে অফিস খুলতে যাচ্ছে ফিফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রাম্প ভবনে অফিস খুলতে যাচ্ছে ফিফা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফার ঘনিষ্ঠতা আরও বেড়েছে। নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা। ম্যানহাটানে ট্রাম্প টাওয়ারের লবিতে সোমবার সন্ধ্যায় ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফা সভাপতি‘র দেওয়া এই ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ও ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো নাজারিও।
নিউইয়র্কে ফিফা কোন বিভাগ খুলবে, তা এখনো জানা যায়নি। ২০২৪ সালে ফ্লোরিডার মায়ামিতেও একটি অফিস খুলেছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থার আইনি বিভাগ, মায়ামিতে কাজ করছে এবং ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজনে সেখানে কিছু জনবল নিয়োগ করা হয়েছে।

গত বছর থেকে ট্রাম্পের সঙ্গে নিয়মিতই দেখা যাচ্ছে ইনফান্তিনোকে। হোয়াইট হাউস ও ট্রাম্পের ফ্লোরিডার আবাসস্থলে ইনফান্তিনোকে অনেকবারই দেখা গেছে। এ বছর ট্রাম্পকে নিয়ে মধ্যপ্রাচ্য সফরেও গিয়েছিলেন ইনফান্তিনো।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।