শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
খেলা

টেস্টের জয় একদম হাতের মুঠোয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টেস্টের জয় একদম হাতের মুঠোয়
বাংলাদেশ ক্রিকেট দল

টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে জয় একদম হাতের মুঠোয় বাংলাদেশের। শুক্রবার (৭ এপ্রিল) ১৩৮ রানের লক্ষ্যে নেমে ১৬ ওভারেই ২ উইকেটে ৮৯ তুলে ফেলেছে স্বাগতিকরা। ম্যাচ জিততে চাই আর কেবল ৪৯ রান।

হতাশার মধ্য দিয়ে তৃতীয় দিনটা শেষ করলেও চতুর্থ দিনের শুরুতেই আয়ারল্যান্ডকে অলআউট করেছে বাংলাদেশ। আইরিশরদের খুব বেশি এগুতে না দিয়ে সহজ লক্ষ্যে আগ্রাসী শুরু আনেন ওপেন করতে নামা লিটন দাস।

তার দুর্ভাগ্যজনক বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকেও হারায় বাংলাদেশ। তবে এরপরও রানের চাকা টি–টোয়েন্টির মতো গতিতে সচল রেখেছেন মুশফিকুর রহিম।

১৯ বলে ২৩ করে লিটনের বিদায়ের পর ২০ বলে ২৯ করে ক্রিজে আছেন মুশফিক। ৪৮ বলে ২৪ রান নিয়ে খেলছেন তামিম ইকবাল।

আয়ারল্যান্ডের ইনিংস শেষ করার পর ড্রেসিংরুমের দিকে দৌড় দেন লিটন। তখনো অবশ্য আঁচ করা যায়নি ইনিংস ওপেন করতে যাচ্ছেন তিনি। সবাইকে চমকে দিয়ে তামিম ইকবালের সঙ্গী হতে দেখা যায় তাকে। ১১৬ ওভার কিপিং করে ওপেন করতে নামা কিছুটা অস্বাভাবিক।

দ্রুত রান আনার চিন্তা থেকেই হয়ত এমনটা করতে চেয়েছে বাংলাদেশ। মুখোমুখি প্রথম বলে সেটা বুঝিয়েও দেন লিটন। অফ স্পিনার ম্যাকব্রেইনকে উড়ান ছক্কায়, পরের বলেও মারেন বাউন্ডারি।

বাংলাদেশ জয় এখন অনেকটা সময়ের ব্যাপার।

 

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।