শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
খেলা

টুর্নামেন্ট চলাকালীন জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টুর্নামেন্ট চলাকালীন জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে
জেরার্ড জোন্স

উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের টানা দুই ম্যাচে হার, গোল করতে না পারা এবং দলের বিবর্ণ পারফরম্যান্সের জেরে কোচের পদ থেকে জেরার্ড জোন্সকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ অনূর্ধ্ব–২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে এএফসি অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে।

এতে আরও বলা হয়েছে, আসন্ন এএফসি অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব–২০ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু।’

জানা গেছে, এএফসি বাছাইয়ে শেষ দুই ম্যাচে দলের কৌশলগত সিদ্ধান্ত ও খেলোয়াড়দের পারফরম্যান্সে স্পষ্ট ঘাটতি ফুটে উঠেছিল। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে প্রত্যাশিত ফল না আসায় দেশের ফুটবল অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। মূলত দলের পারফরম্যান্সে গতি ফেরানো এবং সামনের টুর্নামেন্টগুলোর প্রস্তুতি নতুন করে সাজাতেই বাফুফে এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

উজবেকিস্তানে আজ রিকভারি সেশন করবেন নাজমুল ফয়সাল, অ্যাডাম আব্বাসরা। স্থানীয় সময় বিকেল ৪টায় আতিকুর রহমান মিশুর অধীনে অনুশীলন করবে বাংলাদেশ।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।