
টুপটুপ রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

কক্সবাজার জেলার পাটুয়ারটেক এলাকায় ‘টুপটুপ রিসোর্টে‘ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্ট মালিক তানভীর আহমদ‘কে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় রিসোর্ট ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। রবিবার (১৮ অক্টোবর) দিবাপূর্ব রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
পুলিশ সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্ট ম্যানেজার সুমন‘কে আটক করার পর এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে উখিয়া থানায় নেয়া হয়।

এর আগে, শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।
এ দিকে রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা, প্রয়োজনীয় অনুমোদন এবং অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।
এসএ





