বুধবার, এপ্রিল ১, ২০২৬
বুধবার, এপ্রিল ১, ২০২৬

রবিবার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জরুরি ভিত্তিতে আগামী রবিবার (৫ এপ্রিল) থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে।

জরুরি ভিত্তিতে আগামী রবিবার (৫ এপ্রিল) থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় হাম রোগের প্রার্দুভাব ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ও শুক্রবার (২ এপ্রিল) মধ্যে টিকা ও সিরিঞ্জ কালেক্ট করে সারাদেশে পাঠিয়ে দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রবিবার থেকে পুরো জেনারেশন কাভার হওয়া পর্যন্ত ৬ মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে।

তিনি বলেন, গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যেসব এলাকায় বেশি সংক্রমণ ঘটেছে, সেসব এলাকায় আগে টিকাদান শুরু হবে। হাম রোগ মোকাবিলায় ইউনিসেফের সহায়তায় টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়স বয়সী শিশুরা হাম রোগের টিকা পাবে। হাম, রুবেলা, পোলিও, নিউমোনিয়া, ডায়রিয়াসহ মারাত্মক রোগের টিকা বিনামূল্যে বা কমমূল্যে সরবরাহকারী প্রতিষ্ঠান গাবি (Gavi) থেকে ২১.৯ মিলিয়ন ডোজ টিকা ধার নিচ্ছে সরকার।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More