টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশ, পাবেন না যারা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ও দুর্গাপূজা'র ছুটি মিলিয়ে এবার টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ও দুর্গাপূজা‘র ছুটি মিলিয়ে এবার টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত ১ দিন নির্বাহী আদেশে ছুটি দেয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

২০২৬ সালের সরকারি ছুটি তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নতুন করে নির্বাহী আদেশে ছুটি যুক্ত হওয়ায় এবং ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা ৫ দিনের অবকাশ তৈরি হয়েছে।

ফলে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন।

সরকারি ছুটি ঘোষণা হলেও জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত সবাই এই ছুটি ভোগ করতে পারবেন না। জনসেবা সচল রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মীদের ছুটির মধ্যেও দায়িত্ব পালন করতে হবে।

ছুটি পাবেন না যারা—

হাসপাতাল ও স্বাস্থ্যসেবা: চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্তদের দায়িত্ব পালন করতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষা: পুলিশ, র‍্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রয়োজন অনুযায়ী দায়িত্বে থাকতে হবে।

অগ্নিনির্বাপণ ও উদ্ধার: ফায়ার সার্ভিসের কর্মকর্তা–কর্মচারীদের জরুরি সেবা চালু রাখতে কর্মরত থাকতে হবে।

ইউটিলিটি সেবা : বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহসহ প্রয়োজনীয় ইউটিলিটি সেবার সঙ্গে যুক্ত কর্মীদের সেবা সচল রাখতে দায়িত্ব পালন করতে হবে।

যোগাযোগ ও পরিবহন: বন্দর, বিমানবন্দর, রেলওয়ে এবং গণপরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত অনেক কর্মীকেই ছুটির সময় দায়িত্ব পালন করতে হতে পারে।

কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনা: কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য জরুরি সরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মীদেরও প্রয়োজন অনুযায়ী কর্মস্থলে থাকতে হবে।

এ ছাড়া যেসব প্রতিষ্ঠান বা সংস্থার কার্যক্রম বন্ধ রাখা সম্ভব নয়, সেসব প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও নিজ নিজ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More