শেষ হতে চলেছে জুলাই মাস। এ মাসে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো সাধারণ ছুটি ছিল না। তবে আসন্ন আগস্ট মাসের শুরুতেই ১ দিনের ঐচ্ছিক (নৈমিত্তিক) ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি উপভোগ করার দারুণ সুযোগ রয়েছে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে।
তবে কেউ যদি ৬ আগস্ট এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নেন, তাহলে ৫ আগস্টের সাধারণ ছুটি, ৬ আগস্টের ঐচ্ছিক ছুটি এবং শুক্র ও শনিবার (৭ ও ৮ আগস্ট) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।
ফলে ব্যক্তিগত ভ্রমণ, পরিবারকে সময় দেওয়া কিংবা প্রয়োজনীয় কাজ সারার জন্য আগস্ট মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের সামনে একটি দীর্ঘ বিরতির সুযোগ তৈরি হচ্ছে।
এসএ