শিরোনাম
দীপ্ত নিউজ
ক্রিকেট

টস হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
টস হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড

 

পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড। এ পর্যন্ত কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ৩৪ রান।

আইসিসির ইভেন্টে গত ২০ বছরে ভারতের বিপক্ষে হারেনি নিউজিল্যান্ড।

সেই ধারা বজায় রাখতেই শুরুটা বেশ সাবধানী করেন কিউই দুই ওপেনার উইল ইয়াং আর ডেভন কনওয়ে। তবে দলীয় ৯ রানে ও ব্যক্তিগত শূন্য রানেই সাজঘরে ফেরেন কনওয়ে।

এই ম্যাচে ভারত একাদশে আছে দুই পরিবর্তন।

চোটের কারণে খেলছেন না হার্দিক পান্ডিয়া। তার বদলে একাদশে ফিরেছেন সূর্যকুমার যাদব। আর শারদুল ঠাকুরের পরিবর্তে জায়গা পেয়েছেন মোহাম্মদ সামী।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।