শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পেসার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ফলে শুরুতেই ফিল্ডিং করবে স্বাগতিক বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ফলে শুরুতেই ফিল্ডিং করবে স্বাগতিক বাংলাদেশ।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুদ্রা নিক্ষেপ করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচটি শুরু হবে দুপুর ১১টায়।

টস হেরে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘নতুন উইকেট। বোলিং করতে ভালো লাগবে। আমাদের বোলিং আক্রমণও ভালো। উইকেট ভালো মনে হচ্ছে।’

৬ ব্যাটার, ২ স্পিনার ও ৩ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৬টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৩৪টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা। বাংলাদেশ জিতেছে ১১টি ম্যাচ। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

 

বাংলাদেশ একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

 

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More