দীপ্ত নিউজ
খেলা

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজের সবটুকু জৌলুস যেন কেড়ে নিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে। দ্বিতীয় ম্যাচের আগেও সেই বৃষ্টির হানা। আর সে কারণেই খেলা শুরু হতে বেশ দেরি।

তবে স্বস্তির সংবাদ, ইংল্যান্ডের চেমসফোর্ড স্টেডিয়ামে বৃষ্টি আপাতত থেমেছে। মাঠ প্রস্তুতের পর মাঠে গড়িয়েছে টস। টসে জিতে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় খেলা শুরু হয়েছে। বৃষ্টির কারণে পুরো ৫০ ওভারে খেলা সম্ভব হচ্ছে না, খেলা হবে ৪৫ ওভারে। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বোলিং করতে পারবে।

ওভার হারানোয় পাওয়ারপ্লেতেও আসছে পরিবর্তন। প্রথম দশ ওভারের পাওয়ারপ্লে থেকে কমানো হয়েছে এক ওভার। এছাড়া সবোলিং পাওয়ার প্লে এবং ব্যাটিং পাওয়ারপ্লে থেকেও মোট এক ওভার কমানো হয়েছে।

আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই এ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ফলে দলে পাঁচ ব্যাটারের পাশাপাশি দুই অলরাউন্ডার, এক স্পিনার ও তিন পেসারকে দেখা যাবে।

যূথী/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।