
ঝিনাইদহে ৩য় শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

ঝিনাইদহের শৈলকুপায় ৩য় শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকেলে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতিতার স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশের একটি দোকানে তেল কিনতে যায় ওই শিশুটি। সেখানে একা পেয়ে দোকানদার কবির হোসেন তার পা ও মুখ বেধে পাশবিক নির্যাতন চালায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে আসলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান। শিশুটির শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
এ ঘটনায় অভিযুক্ত কবির হোসেনকে আটক করেছে পুলিশ। তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন স্বজনরা।
ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: ফারহানা শারমিন জানান, ‘ভিকটিম শিশুটির অবস্থা গুরুত্বর। প্রচুর রক্তপাত হচ্ছে। তাকে রক্ত দেওয়া হচ্ছে। পরে পরীক্ষা করে বিস্তারিত জানাতে পারবো।‘
শাহরিয়ার আলম/আফ/দীপ্ত নিউজ





