শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহে পানিতে ডুবে মো. আরিয়ান নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সদর উপজেলার মায়াধরপুরে নানা বাড়ীর পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত আরিয়ান ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মো. রাসেদের বড় ছেলে।

আরিয়ানের নানা মঙ্গল মিয়া জানান, গত কয়েকদিন আগে আরিয়ানের মা আমাদের বাসায় বেড়াতে আসে। এরপর থেকে তারা এখানেই ছিল। আজ সকাল সাড়ে ৭টার দিকে সে বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায়। এসময় আশেপাশের প্রতিবেশীদের ডাক চিৎকারে আমরা ঘটনাস্থালে যেয়ে দেখতে পাই আরিয়ান পানিতে তলিয়ে গেছে। তাকে খুজে পেয়ে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা ইয়াসমিন জানান, শিশুটি হাসপাতালে পৌছানোর পূর্বেই মারা গেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা শুনেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সোহাগ/আল