শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে ১০টি ঢাল ও সরঞ্জামাদি উদ্ধার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঝিনাইদহের কালীগঞ্জে ১০টি ঢাল ও সরঞ্জামাদি উদ্ধার
সরঞ্জামাদি উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রাম থেকে মারামারির কাজে ব্যবহৃত ১০টি ঢাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঢাল তৈরির সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে বারবাজার ইউনিয়নের সাদিকপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়।

রেনু দাসের ভাই ভক্ত দাস জানান, গত ৩দিন ধরে কয়েকজন ব্যক্তি ঢাল তৈরি করতে আসতো। সকালে এসে তারা আবার বিকেলে চলে যেত। তাদের বাড়ি কুষ্টিয়া বা শৈলকুপা এলাকায় বলে জানান তিনি।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে সাদিকপুর গ্রামের রেনু দাসের বাড়িতে অভিযান চালিয়ে মারামারির কাজে ব্যবহৃত ১০টি ঢাল উদ্ধার করা হয়। তবে ঢাল তৈরির কাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ঢাল তৈরির কাজে ব্যবহৃত বেত জব্দ করা হয়েছে।

যূথী/দীপ্ত সংবাদ