দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়ায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: আমুয়া বন্দরের শাহাবুদ্দিনের মেয়ে মাইশা (৮) ও তার ভাই হুমায়ুনের মেয়ে হালিমা আক্তার (৫)।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরের কোন এক সময় ওই শিশু দুজন পানিতে পড়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে ডোবা থেকে শিশুদুটিকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

খালিদ হাসান/এমি/দীপ্ত নিউজ