শনিবার, এপ্রিল ১১, ২০২৬
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বললে মনে হয়, দেশ তেলের ওপর ভাসছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তেল আছে শুধু সংসদে। সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বললে মনে হয়, দেশ তেলের ওপর ভাসছে, অথচ মানুষ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।

সেমিনারটি আয়োজন করে অ্যাগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ।

জামায়াত আমির বলেন, ‘দেশের বাস্তবতায় জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ’

তিনি বলেন, জ্বালানি মজুত আছে বলছেন। কিন্তু সাইনবোর্ডে লেখা জ্বালানি নেই। তেল নেই। পরে আবার ধরা পরছে। এদিকে জাতিসংঘ থেকে বলা হচ্ছে যদিও যুদ্ধ থামে তার প্রভাব কয়েক মাস চলবে বিশ্ব অর্থনীতিতে।

ডা. শফিকুর রহমান বলেন, জ্বালানি ছাড়া আমাদের কোনো চাকাই চলবে না। সব অচল। ড. মিজান সাহেব বলেছেন জ্বালানির একটা অংশ মধ্যপ্রাচ্য থেকে ইমপোর্ট করি। আমাদের নিজেদের সক্ষমতা রয়েছে বিশেষ করে পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে শতকরা ৫০ %ভাগ।

তিনি বলেন, সম্প্রতি অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। পাপ তার বাপকেও ছাড়ে না। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, এইজন্য সমাজকে আর দেখেনা। আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি। সমাজের মানুষের হাহাকার বোঝার চেষ্টা করি।

তিনি আরও বলেন, কৃষি খাতকে দেশের মেরুদণ্ড । কৃষি বিপর্যয় ঘটলে কোনো বিদেশি ঋণ বা সহায়তা জাতিকে সোজা হয়ে দাঁড় করাতে পারবে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এএফবি সভাপতি কৃষিবিদ ড. এটিএম মাহবুবই ইলাহী (তাওহীদ)। এতে আরও উপস্থিত ছিলেন— এএফবি মহাসচিব কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More