শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ফিচার

জেনে নিন কিভাবে কাপড় থেকে রঙের দাগ তুলবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জেনে নিন কিভাবে কাপড় থেকে রঙের দাগ তুলবেন

কাপড়ে নানা সময় নানা ভাবে অসাবধানতায় বা রং খেলার ছলে আপনার পচ্ছন্দের কাপড়ে লেগে যেতে পারে রঙের দাগ। যেমন আজ  দোলযাত্রা। এই দিনে সকাল থেকেই নারীপুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। কিন্তু অনেকে পুরনো জামা-কাপড় পরেই রং খেলে, আবার ও অনেক সময় ভাল জামা-কাপড়েও রং বা আবির লেগে যায়৷

আবার প্রিয় কাপড়ে রং লাগবে বলে রং খেলতে চায় না অনেকে। কারণ সেই রং কোনোভাবেই ওঠতে চায় না৷ তবে রং তুলার কিছু ঘরোয়া উপায় আছে ।

আসুন জেনে নেই কীভাবে ঘরোয়া উপায়ে কাপড়ে লেগে থাকা রং তুলবেন :

উপায় ১:- দোল খেলার পরই কাপড় কেচে ফেলুন৷ রেখে দিলে রং তোলা মুশকিল হবে৷ এক বালতি ঠান্ডা জলে আধ কাপ ভিনিগারের সঙ্গে ১ চা চামচ ডিটারজেন্ট মেশান৷ এই জলে ৩০ মিনিট জামা ভিজিয়ে রেখে তারপর কাচুন৷ রং তোলা সহজ হবে৷

উপায় ২:- রং লাগা কাপড় সাবান জলে কাচার আগে অ্যালকোহলে ভিজিয়ে রাখুন৷ তারপর ঠান্ডা জলের তলায় ধরে ধুয়ে নিন৷ এবার সাবান জলে কাচুন৷ টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে নিন৷ রং লাগা জামার ওপর ঘষতে থাকুন৷ রং উঠে গেলে কেচে নিন।

যূথী/দীপ্ত সংবাদ