সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

জেট ফুয়েল: অভ্যন্তরীণ রুটে নতুন দাম নির্ধারণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চলতি ফেব্রুয়ারি মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে উড়োজাহাজ জেট এ-১ ফুয়েল (জ্বালানি তেল ) নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

চলতি ফেব্রুয়ারি মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে উড়োজাহাজ জেট এ১ ফুয়েল (জ্বালানি তেল ) নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যা রবিবার দিবাগত রাত ১২টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটারপ্রতি দাম ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে আন্তর্জাতিক রুটে জেট ফুয়েল দাম অপরিবর্তিত রেখে লিটারপ্রতি ৬২ সেন্টই বহাল রাখা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩এর ধারা ৩৪ () ও ৩৪ () অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি গ্রহণসহ বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিইআরসি ২০২৫ সালের মে মাসে প্রথমবার জেট ফুয়েল দাম নির্ধারণ কার্যক্রম শুরু করে। সে সময় সিদ্ধান্ত নেওয়া হয়, আন্তর্জাতিক বাজার সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে জেট ফুয়েল দাম সমন্বয় করা হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More