শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জিম্মি করে যাত্রীদের পকেট কাটছে সিন্ডিকেট: বায়রা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জিম্মি করে যাত্রীদের পকেট কাটছে সিন্ডিকেট: বায়রা

সিন্ডিকেটের হাত থেকে মালয়েশিয়ার শ্রমবাজারকে উদ্ধার করতে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রা‘র নেতারা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হওয়ায় আবারো চক্রের সদস্যরা তৎপর বলে অভিযোগ তাদের।

তারা বলেন, শুধু মালয়েশিয়ার শ্রমবাজার নয়, সিন্ডিকেটে হানা বিমানের টিকিটেও। জিম্মি করে যাত্রীদের পকেট কাটছে চক্রটি।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রা নেতারা এসব অভিযোগ করেন।

এসময় বক্তরা, সিন্ডিকেটের মাধ্যমে টিকিটের মূল্য বৃদ্ধি এবং মালয়েশিয়া ও সৌদি আরবসহ অন্যান্য দেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একক ভিসায় বহির্গমন ছাড়পত্র বন্ধের দাবি জানান।

বক্তরা বলেন, নানা উদ্যোগে ও সিন্ডিকেটমুক্ত করা যাচ্ছে না আকাশ পথ। সু–কৌশলে সিন্ডিকেট গড়ে তুলে জিম্মি করে যাত্রীদের পকেট কাটছে তারা। শুধু তাই নয়, টিকিট সিন্ডিকেটের ফাঁদে পড়ে অসহায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসী শ্রমিক ও অন্যান্য যাত্রীরা।

তারা আরও বলেন, শেখ হাসিনার আমলে মালয়েশিয়াসহ অন্যান্য দেশে জনশক্তি রপ্তানিতে গড়ে ওঠে সিন্ডিকেট। এতে চরম ক্ষতিগ্রস্ত হয় বৈদেশিক কর্মসংস্থানের খাত।

সিন্ডিকেটের কারণে শ্রমিকদের বিদেশে যাওয়া ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং তাদের জীবনযাত্রায় চরম সংকট তৈরি হচ্ছে।

 

এসএ