শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
জাতীয়

জিআই স্বীকৃতি পেল গোপালগঞ্জের ‘ব্রোঞ্জের গহনা’

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জিআই স্বীকৃতি পেল গোপালগঞ্জের ‘ব্রোঞ্জের গহনা’

ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা।

বৃহস্পতিবার (৮ মে) জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ এপ্রিল (বুধবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প–নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস, ২০২৫’ এর আলোচনা সভায় তার হাতে এ স্বীকৃতির সনদ হস্তান্তর করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ১২ মার্চ তৎকালীন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জিআই পণ্য হিসেবে অর্ন্তভূক্তির জন্য বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় বরাবর এ আবেদন করেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘জলিরপাড়ের ব্রোঞ্জের গহনা সারাদেশে পরিচিতি এনে দিয়েছে। দেশজুড়ে এর খ্যাতি রয়েছে।

এটি আমাদের অঞ্চলের ঐতিহ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এ স্বীকৃতি ব্রোঞ্জের গহনা তৈরির সঙ্গে সম্পৃক্ত কারিগরদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। এতে ব্রোঞ্জ শিল্পভিত্তিক অর্থনীতি আরও গতিশীল হবে ও এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে আমরা বিশ্বাস করি।’

মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে প্রায় শত বছর ধরে ব্রোঞ্জের গহনা তৈরি হয়ে আসছে। এ গহনা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার মানুষের কাছে বেশ সমাদৃত।

এসব গহনা একসময় পার্শ্ববর্তী দেশ ভারতেও রফতানি হয়েছে। বর্তমানে জলিরপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে ‘ব্রোঞ্জ মার্কেট’ নামে একটি বাজার। এ বাজার থেকে গহনা কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য ছড়িয়ে পড়েন বিক্রেতারা।

ব্রোঞ্জের গয়না জে​_লার দ্বিতীয় পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করল। গত বছরের ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জেলার প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি সনদ লাভ করে রসগোল্লা।