শিরোনাম
বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

জামালপুরে নারী সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে নারী সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

 

“নারী এবং কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের ফৌজদারী চত্বরে ‘আমরাই পারি জেলা জোট ও সমমনা এনজিওর‘ আয়োজনে এবং ‘গণচেতনা ও তরঙ্গ মহিলা কল্যাণ‘ সংস্থার সহযোগিতায় এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তরিকুল ফেরদৌসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী শামিমা খান।

আলোচনা সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার,

এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মহব্বত কবির।

সভায় বক্তারা বলেন, নারী সহিংসতা প্রতিরোধে নারীর সুরক্ষায় সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি করতে রাষ্ট্রের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা থাকতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, নারী এগিয়ে চলা প্রকল্পের সহকারী ব্যবস্থাপক লিপি রোজারিও, নারী নেত্রী ফাতেমা নার্গিস, নারী পক্ষের সদস্য রেহানা সামদানী, জোট সদস্য সাজ্জাদ হোসেনসহ অনেকে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।