শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

জামালপুরে ট্রাক চাপায় ইউসুফ আলী (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাতে জামালপুর সদর উপজেলার সরিষাবাড়ী আঞ্চলিক সড়কের কুটামনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ জামালপুর শহরের বিসিক শান্তিনগর এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা সরিষাবোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক ইউসুফ। তবে অটোরিকশায় কোন যাত্রী ছিলো না।

এ সময় জামালপুর–সরিষাবাড়ী আঞ্চলিক সড়কে প্রায় একঘন্টা যানচলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, কুটামনি এলাকায় ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহ থানায় আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

তানভীর/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।