শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
রাজনীতি

জাতীয় সংলাপ আয়োজনে প্রধান উপদেষ্টার প্রতি ভিপি নূরের আহ্বান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জাতীয় সংলাপ আয়োজনে প্রধান উপদেষ্টার প্রতি ভিপি নূরের আহ্বান

দেশের চলমান পরিস্থিতিতে এবং সৃষ্ট ধ্রুমজাল নিরসনে ঈদের আগে অথবা পরে জাতীয় সংলাপ করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু।

সোমবার (২৪ মার্চ) দুপুরে বরিশালে গণ অধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগরের এক কর্মী সভার শুরুতে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

নুরু বলেন, এই মূহুত্বে রাষ্ট্র সংস্কার এবং একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতীয় ঐক্যমতের প্রয়োজন। সামরিক বাহিনীকে টার্গেট করে অঘটন ঘটানোর চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, হাসনাত এবং সার্জিসের সাথে আসলে কি আলোচনা হয়েছিল সেটি জানতে হাসনাত ও সার্জিসের সাম্প্রতিক আলোচিত ফেসবুক স্ট্যাটার্স এর তদন্ত করে প্রকৃত রহস্য জাতির সামনে নাগরিক পার্টিকে উন্মোচন করতে হবে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি ছাত্র নেতারা আগ্রহ নিয়েই সেনা প্রধানের সাথে মিটিং করতে গিয়েছিল। সেনাবাহীনি তাদের ডাকে নাই। তারা এখন নিজেরাই দল গঠন করেছে। সেই দায়িতত্বশীলতার জায়গা থেকে রহস্য উন্সোচন করবে এমনটা আমাদের প্রত্যাশা।

আল