দীপ্ত নিউজ
জাতীয়

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ২৫

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২৫ জনকে নেওয়া হয়েছে। এদের বেশির ভাগই শিক্ষার্থী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। দেড়টার কিছু সময় পর এটি বিধ্বস্ত হয়।

এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

এদিকে, ফায়ার সার্ভিস থেকে জানানে হয়েছে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।