শিরোনাম
বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত
মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা।

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে আরও প্রায় ৩৪ জন।

স্থানীয় সময় রবিবার (২৮ জানুয়ারি) সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের টাওয়ার ২২ এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে এ হামলা হয়। সোমবার (২৯ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও রয়টার্স।

এদিকে, এ হামলার সময় দক্ষিণ ক্যারোলিনায় অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলায় তিন সেনা নিহতের খবর পাওয়ার পর একটি চার্চে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেছেন, ‘আমরা এই হামলার প্রতিক্রিয়া জানাব। ’

এ হামলার পেছনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত রয়েছে বলেও দাবি করেন বাইডেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং গাজায় ইসরায়েলের বিধ্বংসী প্রতিশোধমূলক হামলার ফলে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, এই হামলা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে। হামলার পর যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া সামনে এসেছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় সংঘাত শুরুর পর এই প্রথম মধ্যপ্রাচ্যের কোন মার্কিন ঘাঁটিতে হামলায় দেশটির সেনাদের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ড্রোন হামলায় হামাসের উপ–প্রধান নিহত

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।