শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়া জয় যুক্তরাষ্ট্রের, পয়েন্ট ভাগাভাগি করলো কানাডা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে নেমেই ইতিহাস গড়ল স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (১৩ জুন) লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের মেলে ধরে প্যারাগুয়েকে ৪–১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

যুক্তরাষ্ট্রের ইংগলউড সোফি স্টেডিয়ামে, আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর স্কোর শিটে নাম লেখান বালোগুন। গোল করেন ম্যাচের ৩১ ও প্রথমার্ধের ইনজুরি সময়ে। তাতে ৩০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। খেলার ৭৩ মিনিটে গোলের দেখা পায় প্যারাগুয়ে। দলের ব্যবধান কমান অ্যাটাকিং মিডফিল্ডার মাউরিসিও। সেই আনন্দে জল ঢেলে দেন রেইনা। তাতে ৪১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বআসরের আয়োজকরা।

অন্যম্যাচে, টরন্টোয় শুক্রবার রাতে নিজেদের প্রথম ম্যাচে, বসনিয়া হার্জেগোভেনিয়ার সাথে ১১ গোলে ড্র করেছে কানাডা।

ম্যাচের ২১ মিনিটে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল করেন বসনিয়ার ইয়োভো লুকিচ। তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে বদলি নেমে দলকে সমতায় ফেরান কাইল ল্যারিন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More