শিরোনাম
বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
দীপ্ত নিউজ
ক্রিকেট

জয়সওয়ালকে বল ছুঁড়ে জরিমানা গুনলেন সিলেস

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
জয়সওয়ালকে বল ছুঁড়ে জরিমানা গুনলেন সিলেস

আইসিসি আচরণবিধি ভঙ্গ করায় জরিমানার কবলে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলেস।

দিল্লিতে চলমান ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন আচরণবিধি ভঙ্গ করেন সিলেস। ভারতের ব্যাটিং ইনিংসের ২৯তম ওভারের প্রথম চার বলে তিন বাউন্ডারি হজম করেন তিনি। পঞ্চম ডেলিভারি জয়সওয়াল সোজা ব্যাটে খেললে বল পান সিলেস। বল নিয়েই ছুঁড়ে মারেন তিনি। বল গিয়ে লাগে জয়সওয়ালের প্যাডে।

আইসিসির আচরণবিধির ২.৯ ধারায় বলা আছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপদজনক বা অনুপুযুক্তভাবে কোন খেলোয়াড়ের দিকে বল বা ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ।

এজন্য ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে সিলেসকে। ২৪ মাসের মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পেলেন সিলেস। ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্টে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি নিয়ে আপত্তি তুলেন সিলেস। শুনানিতে সিলেস দাবি করেন রান আউটের জন্য স্টাম্পের দিকে বল ছুঁড়ে মারেন তিনি। এরপর পুরো ঘটনার ভিডিও সিলেসকে দেখান পাইক্রফট। পরবর্তীতে শাস্তি মেনে নিয়েছেন সিলেস।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।