শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জয়পুরহাটে স্বল্পমুল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জয়পুরহাটে স্বল্পমুল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু

পবিত্র রমজান উপলক্ষে জয়পুরহাটে সাধারন মানুষের প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে স্বল্প মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে জয়পুরহাটের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে জাকস ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

পণ্য বিক্রি উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দীন। এসময় জাকস–এর কৃষি কর্মকর্তা ডঃ জহুর আলী ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বল্প মুল্যের এই দোকানে সোনালী মুরগি ২৫০ টাকা কেজি, ব্রয়লার মুরগি ১শ ৫০ টাকা কেজি এবং ডিম ২৫ টাকা হালি দামে বিক্রি করা হচ্ছে। যা চলেবে পুরো রমজান মাস জুড়ে।

রমজানে এই ধরনের পন্য কম দামে পাওয়ায় স্বস্তি পাচ্ছেন বলে জানান ক্রেতারা।

 

মাসুদ/এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।