শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
রাজনীতি

জনদুর্ভোগ এড়াতে প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি বাতিল করলো বিএনপি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জনদুর্ভোগ এড়াতে প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি বাতিল করলো বিএনপি

রাজধানীতে জনদুর্ভোগ এড়াতে আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পূর্ব ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি কর্মসূচি বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর পরিবর্তে দলটি ব্যতিক্রমী কর্মসূচি পুকুর, খাল ও নালা পরিষ্কার করবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, রাজধানী নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। তাই আমরা র‌্যালি কর্মসূচি বাতিল করেছি।

এ কর্মসূচি পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে। নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে এই কর্মসূচির আওতায় নগরীর নর্দমা, খাল, পুকুর ও নালা পরিষ্কার অভিযান নেওয়া হয়েছে।

রিজভী আরও বলেন, মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতা–কর্মীরাই স্বেচ্ছাশ্রমে এই কাজ করবেন।

 

এসএ