দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

জঙ্গল সলিমপুরের পর পরবর্তী অভিযান কোথায়? জানালেন ডিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জঙ্গল সলিমপুরের পর পরবর্তী অভিযান কোথায়? জানালেন ডিসি
সাঁড়াশি অভিযান

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের মতো চট্টগ্রামের রাউজানেও চিহ্নিত সন্ত্রাসীদের আস্তানায় দ্রুত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

বুধবার (২০ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

‘আগামী দিনে জেলা প্রশাসনের কাছে আপনার প্রত্যাশা কী?’—এই ব্যানারে চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এ সভার আয়োজন করা হয়।

সভায় সাংবাদিকরা চট্টগ্রামের পাহাড় কাটা, নদী দখল এবং বিভিন্ন অঞ্চলের আইন–শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরলে জেলা প্রশাসক বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক বা আঞ্চলিক পরিচয় নেই। জঙ্গল সলিমপুরের উচ্ছেদ ও চিরুনি অভিযানের মডেলেই রাউজানসহ অন্যান্য সন্ত্রাসী আস্তানাগুলো গুঁড়িয়ে দিতে প্রশাসন দ্রুত মাঠে নামছে। একটি নিরাপদ ও জবাবদিহিমূলক জেলা প্রশাসন গড়ে তুলতে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন এর কর্মকর্তা ছাড়াও টেলিভিশন প্রিন্ট মিডিয়ার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রুনা আনসারী