শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

চুয়াডাঙ্গায় ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্যকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে চোরাইকৃত তিনটি মোটরসাইকেল। সোমবার (৩ এপ্রিল) সকালে যশোরের কোতয়ালী থানার চাঁদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- যশোর জেলার কোতয়ালী থানার চাঁদপাড়া গ্রামের গোলাম মোস্তফা শেখের ছেলে আল আমিন (৩৪), যশোর জেলার কোতয়ালী থানার চাঁদপুর গ্রামের টিপু শেখের ছেলে জুয়েল রানা (৩৩), যশোর জেলার কোতয়ালী থানার হামিদপুর গ্রামের আবু হানিফ হাওলাদার (৫৫), মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মাইজপাড়া গ্রামের মৃত হাবিল মোল্যার ছেলে সেলিম মোল্যা (২৫), মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পারভাটপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে কামরুজ্জামান আরমান (২৫), মাগুরা জেলার স্টেডিয়ামপাড়ার মোস্তফা আল আজাদের ছেলে জুনায়েদ হোসেন (২৩)।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, গত ২৬ মার্চ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। তারই প্রেক্ষিতে ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে চোর সনাক্ত করে গোপনসংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে যশোরে অভিযান চালিয়ে প্রথমে আল আমিনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য নিয়ে পর্যায়ক্রমে আরও পাঁচসদস্যকে গ্রেফতার এবং চুরি যাওয়া তিনটি লাল কালো বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, তারা বড় ধরনের মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। দেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় বিক্রি করে দেয়া এ চক্রের উদ্দেশ্য। এদের দেওয়া তথ্য নিয়ে অগ্রসর হলে অনেক চোরাই মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হবে।

আল/দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More