শিরোনাম
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা মৎস্য মন্ত্রীর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডসৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চাইল সরকার ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৮ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি বিদ্যালয় মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ২২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ২২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ২২ টি স্বর্ণের বার সহ সাঈদ খান (৪২) নামের এক পাচারকারীকে আটক করেছে ব্যাটালিয়ন (৫৮বিজিবি)। বুধবার (৫ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা রেল ক্রসিংয়ের পাশ থেকে স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করা হয়।আটক সাঈদ খান দামুড়হুদা

উপজেলার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি) জানায়, ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, পাচারকারী মোটরসাইকেলে উথলী এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে দর্শনার দিকে যাওয়ার সময় এ্যাম্বুশ দল পিছু ধাওয়া করে দর্শনা রেল ক্রসিংয়ের পাশে ৪.৪১৬ কেজি ওজনের ২২টি স্বর্ণের বার এবং ১টি মোটর সাইকেলসহ সাঈদ খানকে আটক করে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি‘র) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দ স্বর্ণের বারের মূল্য ৩ কোটি ৭৪লাখ ৮৯হাজার ১৩৪ টাকা। স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় সাঈদ খানকে গ্রেফতার করা হয়। আটক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  

 

এমি/দীপ্ত