শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস

চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি সদর দপ্তরে এ আয়োজন করা হয়।

বিজিবি পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি‘র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল এমারত হোসেন পিবিজিএম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেক্টর কমান্ডার বলেন, আমাদের পার্শবর্তী রাষ্ট্র থেকে এসব মাদকদ্রব্য আসে। আমাদের দেশে ডিমান্ড আছে বলেই এসব মাদক এখানে জায়গা করে নিয়েছে। তবে সীমান্ত এখন অনেকটাই সুরক্ষিত, এজন্য মাদকের চালান এ বছর কমেছে। বিজিবি চেষ্টা করছে মাদকদ্রব্য পুরোপুরি নিয়ন্ত্রণ করতে।

আরও পড়ুন: কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেব না: বিজিবি মহাপরিচালক

গত এক বছরে বিজিবির হাতে আটক হওয়া ৫ হাজার ৮১৮ বোতল ফেনসিডিলি, ১ হাজার ৩৫৯ বোতল ভারতীয় মদ, ২ বোতল বিয়ার, ৫৮ দশমিক ৬ কেজি গাঁজা, ৯ হাজার ৬৩৪ পিস ইয়াবা, ২ হাজার ৫৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ২ হাজার ১৯৮ পিস নেশাজাতীয় ইনজেকশন, ১০ দশমিক ৪০৮৫ কেজি হেরোইন ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শিরীন আক্তারসহ চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।