দীপ্ত নিউজ
জাতীয়

চিকিৎসা শেষে কাজে ফিরেছেন ড. ইউনূস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চিকিৎসা শেষে কাজে ফিরেছেন ড. ইউনূস

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ত্বকের ক্ষত অপসারণের চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চিকিৎসা নিলেও শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে তিনি পুনরায় দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার (১৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য ছোট অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন। শুক্রবার সকালে তিনি পুনরায় দায়িত্ব পালন করেন।

প্রেস সচিব আরও জানান, চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার (১৯ অক্টোবর) কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ড. ইউনূস।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।