শিরোনাম
ব্যালন ডি’অরের জমকালো আয়োজনসহ টিভিতে আজকের খেলা ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির
দীপ্ত নিউজ
রাজনীতি

খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সাড়ে ১২টায় রাজধানী এভারকেয়ার হাসপাতাল মূল ফটকের সামনে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, গত ২৭ নভেম্বর থেকে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন। অথবা বলা যায়, তিনি চিকিৎসা মেনটেইন করতে পারছেন।

তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে এবং সবার সহযোগিতা ও দোয়ার কারণে হয়তো এবার আমরা তাকে আমাদের মাঝে ফিরে পাবো। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে বলেনও জানান জাহিদ হোসেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপি‘র সব প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কোনো কিছু করা সুযোগ নেই।

জাহিদ হোসেন আরও বলেন, আজকে যুক্তরাজ্য থেকে তাঁকে (খালেদা জিয়া) দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন। তাঁরা দেখবেন। দেখার পর তিনি যদি ট্রান্সফারেবল হয়, যদি ট্রান্সফারের প্রয়োজন পড়ে, যদি মেডিকেল বোর্ড মনে করে, তখন তাঁকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে।

‘গুজব ছড়ানো থেকে বিরত থাকার‘ আহ্বান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটি এ সদস্য বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেয়ার অনুরোধ করছি। তারেক রহমান অনুরোধ করেছেন ধৈর্য ধরতে। দেশ সব ধর্মের মানুষের প্রতি দোয়ার আহ্বান জানাচ্ছি।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।