শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

চলেই গেলেন ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চলেই গেলেন ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর

‘ইত্যাদি’ খ্যাত সংগীতশিল্পী আকবর মারা গেছেন। রবিবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে গায়কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার মেয়ে অথৈ।

রোববার (১১ নভেম্বর) দুপুরের দিকে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্ত্রী কানিজ ফাতেমা সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন।

আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। গেল অক্টোবরে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা। এরপর থেকে অবস্থার অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গেল সপ্তাহে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

২০১৭ সাল থেকে রক্তনালীর ইনফেকশন, ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত হয়ে সে বছরই হানিফ সংকেতের সহায়তায় কেপিসি হাসপাতালের চিকিৎসায় সুস্থ হন আকবর। বছর দেড়েক পর আবার দেখা দেয় একই সমস্যা। এরপর পিজি থেকে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। তবে কিছুদিন যেতে না যেতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

উল্লেখ্য, দেড় যুগ আগে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি গেয়ে তুমুল হইচই ফেলে দেন তখনকার পেশায় রিকশাচালক আকবর। তবে সেই গান বদলে দেয় তার জীবন। রাস্তায় রিকশায় প্যাডেল মারা ছেড়ে গানে মনোনিবেশ করেন তিনি। এরপর ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামে ইত্যাদির জন্য মৌলিক গান করেন তিনি। এটিও পায় ব্যাপক জনপ্রিয়তা। সেই থেকে নতুন নতুন গান প্রকাশের পাশাপাশি দেশে-বিদেশের মঞ্চেও নিয়মিত গাইতে থাকেন আকবর।