শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম পৌঁছেছেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রাম পৌঁছেছেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক

 

চট্টগ্রাম পতেঙ্গায় এসে পৌঁছেছেন ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার, ৭৮ জেলে ও নাবিকসহ ভারত কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় কর্ণফুলী চ্যানেলের ১৫ নং ঘাটে এসে পৌঁছান তারা। ‘এফভি লায়লা–২’ এবং ‘এফভি মেঘনা–৫’ নামে বাংলাদেশের দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ৭৮ জন জেলে–নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।