দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চট্টগ্রামে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
শীত বস্ত্র বিতরণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কে ডিএস গ্রুপের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইনের জনক চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির পুলিশ কমিশনার কৃঞ্চপদ রায় বিপিএম পিপিএম।

এতে বিশেষ অতিথি ছিলেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান। সামাজিক দায়বদ্ধতা ও নিন্ম আয়ের মানুষের পাশে থাকার প্রত্যয়ে শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে বলেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, তিনি সমাজের বিত্তশালীদের এমন মহত উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে ৫‘শ পরিবারের কাছে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া নগরের ১৬ টি থানা এলাকায় ক্রমান্বয়ে এই শীত বস্ত্র বিতরণ করা হবে।

 

আল / দীপ্ত সংবাদ