
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছর ১৪৩০ কে বরণ করে নিয়েছে চট্টগ্রাম বাসী। রমজানের কারণে আনুষ্ঠানিকতার পরিধি একটু কম হলেও বর্ষবরণে আন্তরিকতার ঘাটতি ছিল না নগরবাসীর।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৮ টা থেকে ৩২ টি সাংস্কৃতিক সংগঠন মিয়ে সিআরবির সিরিষ তলায় আয়োজন করে বর্ষবরণের উৎসব।
পুব আকাশের নতুন সুর্যকে বরণ করতে ভোর থেকেই নগরীর ডিসি হিলের মুক্ত মঞ্চে চলে নানান আনুষ্ঠানিকতা। একক ও দলিয় নৃত্য, গান ও আবৃত্তিতে ফুটিয়ে তোলা হয় হাজার বছরের বাঙালী সংস্কৃতিকে।
সকাল ৯ টায় শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন এলাকায় বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নানান আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
তবে, রমজানের কারণে প্রশাসনের অনুরোধে সকাল ৬ টা থেকে ১২ টার মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।
আফ/দীপ্ত সংবাদ








