চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশুকে গলা কেটে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় সীতাকুণ্ড থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড পাহাড় এলাকায় নির্মাণ শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেন। প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার ভোট ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় জড়িত ব্যক্তি বাবু শেখকে সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে প্রতিশোধ নিতে অভিযুক্ত শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। পরে সীতাকুণ্ড পাহাড়ী এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।