শিরোনাম
ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে মতবিনিময় সভা

অগ্নি নির্বাপণ এবং প্রতিরোধে এখনই সচেতন হওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসন রাকিবুল হাসান। সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চট্টগ্রামে বিভিন্ন দোকান মালিক এবং ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।

সম্প্রতি বিভিন্নস্থানে আগ্নিকান্ডের ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে জেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান মালিক এবং ব্যবসায়ীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়।

এসময় চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উর্ধ্বতন কর্মকর্তারাসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এমি/দীপ্ত