শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
জাতীয়

ঘূর্ণিঝড় রেমাল: ৩২ জেলায় মোবাইল ইন্টারনেট ব্যাহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘূর্ণিঝড় রেমাল: ৩২ জেলায় মোবাইল ইন্টারনেট ব্যাহত

 

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখনও বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে উপকূলীয় ১২ জেলা। এছাড়া, মোবাইল সেবা ব্যাহত হচ্ছে ৩২ জেলায়।

মোবাইল অপারেটর গ্রামীণ ফোন জানিয়েছে, ৩২ জেলার ৭ হাজার ১৬৭টি টাওয়ারের সেবা দেয়া বিঘ্ন ঘটছে। আর রবির সেবা ব্যাহত হচ্ছে ৮ জেলায়। সব মিলে ১২ হাজার টাওয়ারে মোবাইল সেবা বন্ধ রয়েছে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারাদেশের ৪৫টি জেলার প্রায় সাড়ে ৮ হাজার মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। যার ফলে মোবাইল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন– বিটিআরসি।

বিটিআরসি জানিয়েছে, ৪৫ জেলার মধ্যে ৮টি জেলায় ৭০ থেকে ৮০ শতাংশ টাওয়ারের কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে– পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, সাতক্ষীরা ও বাগেরহাট। এসব এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে সংকট সমাধান হবে।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘মোবাইল যোগাযোগ স্বাভাবিক পর্যায়ে আনতে টেলিকম অপারেটদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। সমস্যা সমাধানে সেন্ট্রাল মনিটরিং ও ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে।’

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।