শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিলেন ড. ইউনূস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিলেন ড. ইউনূস

‘থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট’ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন উপদেষ্টা প্রধান। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে এই শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ড. ইউনূসকে ফোন করে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। তখনই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন প্রধান উপদেষ্টা। ফোনালাপে দুই নেতার মধ্যে সংখ্যালঘু ইস্যুসহ পারস্পরিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটিই ড. ইউনূসের প্রথম কোনো কর্মকাণ্ড, যেখানে একাধিক দেশ যুক্ত রয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।