শনিবার, এপ্রিল ১১, ২০২৬
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিজয়ী ২ এমপির নির্বাচনী গেজেট প্রকাশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিজয়ী ২ এমপির নির্বাচনী গেজেট প্রকাশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া৬ ও শেরপুর৩ সংসদীয় আসনে উপনির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)

শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর১৫৫)-এর অনুচ্ছেদ ৩৯ এর দফা () অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন এতদ্দ্বারা গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ অনুষ্ঠিত জাতীয় সংসদের ১৪৫ নম্বর শেরপুর৩ আসনের স্থগিতকৃত সাধারণ নির্বাচন এবং ৪১ নম্বর বগুড়া৬ শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হচ্ছে।

গেজেট অনুযায়ী, শেরপুর৩ আসনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল, পিতা সেরাজল হক, মাতা মোছা. হেলেন আক্তার, ঠিকানাসাংহালগড়া, পো: হালগড়া২১০০, থানা/উপজেলাশ্রীবরদী, শেরপুর।

অন্যদিকে, বগুড়া৬ আসনে বিজয়ী হয়েছেনমো. রেজাউল করিম বাদশা, পিতা মো. শাহ আলম, মাতা জাহানারা বেগম, ঠিকানাবাসা/হোল্ডিং: ৩৯৭ বি, হাছনা জাহান স্কুল, শিববাটী, ডাকঘরবগুড়া ৫৮০০, বগুড়া সদর, বগুড়া পৌরসভা, বগুড়া।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া৬ আসনে জয়ী হয়। পরে আসনটি ছেড়ে দিলে ইসি বগুড়া৬ আসন শূন্য ঘোষণা করে। এছাড়া শেরপুর৩ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় সে সময় ভোট স্থগিত করে ইসি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More